৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে শূন্যপদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।



