tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে সরকারি আচরণবিধি অমান্য করে মিছিল, সমাবেশ, আন্দোলন এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ অনুযায়ী শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপি’র শাহবাগ থানায় এ মামলা গ্রহণ করা হয়। মামলার তথ্য—এফআইআর নং-৮, জি আর নং-৩৫০, খারা-৬/১২।

মামলার আসামিদের পরিচয়:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির; স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি শাহীন গোলাম রব্বানী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম; তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন।

এছাড়া আরও আছেন—স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. কামাল হোসেন; অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক আলিমুজ্জামান; স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়; ব্যক্তিগত কর্মকর্তা ইসলামুল হক, মহসীন আলী, তায়েফুল ইসলাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক মো. নাসিরুল হক নাসির।

মামলার পর সকল আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে।

ঘটনার পটভূমি:
বুধবার সরকারি কর্মকর্তারা সচিবালয়ে ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা অবরুদ্ধ রাখেন। পরে বৃহস্পতিবার বিকাল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ওই সময় বাদামতলায় আন্দোলন চলাকালে সরকারি আচরণবিধি লঙ্ঘনের কারণে অন্তত চারজনকে পুলিশ হেফাজতে নেয়।

ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, রোববার থেকে সচিবালয় বন্ধের হুশিয়ারি দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে। ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে এবং দায়িত্ব অনুযায়ী চারজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদার:
এ ঘটনার পর সচিবালয় ও অর্থ মন্ত্রণালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার পরও তা কার্যকর হয়নি। নতুন বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বেতন কমিশনের বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে। এর আগে ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীরা অর্থ বিভাগের সামনে বিক্ষোভ করেছিলেন।

সরকার সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করে নিয়মিত আদেশ জারি করলেও কর্মচারীরা বিভিন্ন দাবিতে নিয়মিতভাবে সমাবেশ ও আন্দোলন চালিয়ে আসছেন।