tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশসহ চার দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চার দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া–র প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই সতর্কতা দেয়া হয়েছে। আক্রান্ত দেশগুলো হলো—কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণমণ্ডলীয় কয়েকটি দেশে সফরের পরিকল্পনা করা আমেরিকানদের জন্য নতুন সতর্কতা জারি করেছে সিডিসি। কারণ, এসব এলাকায় এমন একটি মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ছে যার কার্যকর কোনো চিকিৎসা নেই। তাই সেখানে ভ্রমণকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চিকুনগুনিয়ার নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও এটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব এলাকায় রোগটির প্রাদুর্ভাব রয়েছে এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা আছে, সেসব ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর ও জয়েন্ট ব্যথা দেখা দেয়। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া এবং র‌্যাশও দেখা দিতে পারে। আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠে।