tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদরাজনীতিহাসিনার বক্তব্য নিয়ে যা বললেন রুমিন ফারহানা

হাসিনার বক্তব্য নিয়ে যা বললেন রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই রাজনৈতিকভাবে কিছুটা লাভবান হয়েছে।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ লাভবান হয়েছে, কারণ এই ইস্যুতে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। আর বিএনপি লাভবান হচ্ছে, কারণ গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নাগরিক সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা কিছুটা আড়ালে চলে গেছে।

তিনি বলেন, গত দুই বছরে শেখ হাসিনার একাধিক অডিও ও ফোনালাপ প্রকাশ হয়েছে। তার সঙ্গে সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের খুব বেশি পার্থক্য তিনি দেখছেন না।

রুমিন ফারহানা বলেন, দেশের মানুষ এখন গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা ও নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ে ভুগছে। এসব বিষয়ে আলোচনা না হয়ে রাজনৈতিক বক্তব্য নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

শেখ হাসিনার অতীতের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে সুযোগ চেয়েছিলেন। তবে এবার কেন একই ধরনের বক্তব্য আসছে না, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ দীর্ঘ সময় কোনো কার্যক্রমে সক্রিয় ছিল না। পরে ধীরে ধীরে আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন মহল থেকে বক্তব্য আসতে শুরু করে। তার মতে, দেশের গত দুই বছরে সুশাসনের ঘাটতি নিয়েও মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভারতের নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।