tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিহার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মান্নার অসুস্থতার খবর জানান। তিনি জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে। এ সময় দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

উল্লেখ্য, এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রাজনীতিবিদ।