tanaka
প্রচ্ছদসারাদেশহাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

এ সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে পৌঁছেছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই সময়ের হিসাবে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।