tanaka
প্রচ্ছদসারাদেশহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১ হাজার

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১ হাজার

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। তাদের একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে এবং অন্যজন নোয়াখালীতে। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হিসাব বলছে, ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।

এই সময়ে হাম বা হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।