tanaka
প্রচ্ছদআদালতহত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে গ্রেপ্তার দেখালো আদালত

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে গ্রেপ্তার দেখালো আদালত

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, এদিন তাজুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আসাদুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আদালত সেই আবেদনের শুনানির জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন, যা আজ অনুষ্ঠিত হয়।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সালাউদ্দিন সুমন নামে এক ব্যক্তি। আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চলতি বছরের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।