tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশস্মৃতিচারণে অপু বিশ্বাস: "আমি মেয়ে হয়েও পেলাম না সেই সুযোগ"

স্মৃতিচারণে অপু বিশ্বাস: “আমি মেয়ে হয়েও পেলাম না সেই সুযোগ”

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট এবং নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি একটি নামকরা ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ব্যক্তিজীবনের একটি না-পাওয়া আক্ষেপের কথা তুলে ধরেন।

হাসিমুখে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অপু বলেন,
“আমাদের সমাজে মেয়েদের বিয়ের সময় সাধারণত কিছু ফার্নিচার উপহার দেওয়া হয়—যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমারি, সোফাসেট—মানে পুরো ঘরটাই যেন সাজিয়ে দেওয়া হয়। কিন্তু আমি সেই সৌভাগ্য পাইনি। আমি মেয়ে, তবু আমার বিয়েতে কেউ এসব দেয়নি।”

নতুন ভূমিকায় দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস আরও বলেন,
“এই প্রথম কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলাম। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি দিচ্ছে। আমি মনে করি, ফার্নিচার শুধু প্রয়োজন নয়, এটি একটি ঐতিহ্যও। যেহেতু এখন বিয়ের মৌসুম, অনেক নবদম্পতি নতুন ঘর সাজাতে আগ্রহী থাকবেন। হয়তো কেউ কেউ আমার থেকেও পরামর্শ চাইবেন—এটা ভেবেই ভালো লাগছে।”

প্রসঙ্গত, অপু বিশ্বাস প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন, বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন। এবারও বিয়ের অভিজ্ঞতা ঘিরে তার এই খোলামেলা স্মৃতিচারণা আবারো তাকে এনে দিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।