tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের সূচনা: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের সূচনা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যম খাতের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশীজন, সংগঠন ও প্রতিনিধিদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করা সম্ভব হয়েছে।

তিনি এটিকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমি দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও সমগ্র জাতিকে জানাতে চাই—স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে আমরা আজ থেকে একটি ঐক্যবদ্ধ যাত্রা শুরু করেছি।”

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সুস্পষ্ট লক্ষ্য সামনে রেখে দেশের প্রায় সব গণমাধ্যম-সংশ্লিষ্ট সংগঠন ও অংশীজনকে এক মঞ্চে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের সামগ্রিক বিকাশ ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগ দেশে স্বাধীন সাংবাদিকতা চর্চার পথকে আরও সুগম করবে এবং গণমাধ্যমের পেশাদারিত্ব ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠিত কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন গণমাধ্যম মালিক, সম্পাদক, সাংবাদিক নেতা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালায় জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো, কার্যপরিধি এবং স্বাধীন ও কার্যকর গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।