tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিস্থায়ী কমিটির বৈঠক: কাউন্সিল আয়োজন নিয়ে সিদ্ধান্ত বিএনপির

স্থায়ী কমিটির বৈঠক: কাউন্সিল আয়োজন নিয়ে সিদ্ধান্ত বিএনপির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সভাপতিত্বে শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকে দলের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে দ্রুত কাউন্সিল আয়োজনের প্রস্তাব গুরুত্ব পায়। এছাড়া সরকারের ৪৭ দিনের কর্মসূচি পর্যালোচনা ও মূল্যায়নেও সময় দেওয়া হয়।