tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আজ সুপ্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে সর্বাগ্রে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী হয়ে উঠবে।

রোববার (৫ জুলাই) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় নিরাপত্তা কৌশলের ভিত্তি হিসেবে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে, যা দেশের সার্বিক প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত করবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীটির সুনাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও সেই গৌরবময় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি বর্তমান বিশ্বে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং উদীয়মান প্রযুক্তিনির্ভর নানা নিরাপত্তা ঝুঁকি নতুন বাস্তবতা তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং সময়োপযোগী কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।

তিনি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।