tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজধানীসুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

রাজধানীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তারের পর তাকে মতিঝিল থানার হেফাজতে রাখা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যৌথ অভিযানে তার সঙ্গে রাকিবুল ইসলাম ভূইয়া রিজন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তার অবৈধ অস্ত্রভাণ্ডার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

উল্লেখ্য, সুব্রত বাইনকে ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, এরপরও বাপ্পি ও তার সহযোগীরা আন্ডারওয়ার্ল্ডে নিজেদের প্রভাব বজায় রাখতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।