tanaka

চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ সিনেমার উদাহরণ মন্ত্রীর

চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে ভারতের সামরিক ও গোয়েন্দা সক্ষমতার পক্ষে কথা বলেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। নিজের বক্তব্যে বলিউডের স্পাই...
প্রচ্ছদসারাদেশসিলেট নগরীর অর্ধশত এলাকায় রোববার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর অর্ধশত এলাকায় রোববার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী অমিক সরকার।

এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া ও তপোবন আবাসিক এলাকা।

এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বিজিবি সংলগ্ন এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।