tanaka

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
প্রচ্ছদসারাদেশসিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী কারাগারে

সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী কারাগারে

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। পরে রোববার (২২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তাঁরা বর্তমানে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।