tanaka
প্রচ্ছদচাকরীসিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

সিটি ব্যাংক পিএলসি তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) টিমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

যেসব যোগ্যতা থাকতে হবে

প্রার্থীর ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স–সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা, বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।

এ ছাড়া শক্তিশালী ফলোআপ ও সমন্বয় দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনায় সক্ষমতা এবং এমএস অফিসের—বিশেষ করে এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট—ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত প্রার্থী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ট্রেড ফাইন্যান্স–সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রমে এফআইসিসি টিমকে সহযোগিতা করবেন।

দায়িত্বের মধ্যে থাকবে—

  • এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা ও নিয়মিত যোগাযোগ করা;
  • সিটি ব্যাংকের হংকং সাবসিডিয়ারি (সিটি এইচকে)-এর মাধ্যমে এলসি রুটিং সমন্বয় করা;
  • বিলের ব্যাংক স্বীকৃতি ও মেয়াদান্তে বিল নিষ্পত্তির কার্যক্রম সমন্বয় করা;
  • ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহের বিষয়গুলো দেখভাল করা;
  • সুইফট–সংক্রান্ত বিষয় সমন্বয় করা;
  • বকেয়া বিল পর্যালোচনা করা;
  • এফআইসিসি টিম ও সিটি এইচকেতে নিয়মিত প্রতিবেদন পাঠানো;
  • গ্রাহক ও ব্যাংক-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।