tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নেতৃত্ব দেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ইইউ প্রতিনিধিদল বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে আগ্রহী। সিদ্ধান্ত হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ থেকে প্রায় ১৫০ সদস্যের একটি বড় দল ধাপে ধাপে বাংলাদেশে আসবে।

এছাড়া, বাংলাদেশে নির্বাচনের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ৪০ মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ প্রদান করবে ইইউ।