tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনশততম জন্মদিনের দুদিন আগে মারা গেলেন অভিনেত্রী

শততম জন্মদিনের দুদিন আগে মারা গেলেন অভিনেত্রী

অভিনেত্রী লিসে বোর্দিন তার শততম জন্মদিনের মাত্র দুই দিন আগে চলে গেলেন। দীর্ঘ সৃজনশীল জীবনের পথচলা থেমে গেল ৯৯ বছর বয়সে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

লিসে বোর্দিন ১৯২৫ সালের ৩০ নভেম্বর ফ্রান্সের অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্মগ্রহণ করেন। ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে, কিন্তু ১৯৫০-এর দশকে দ্রুতই তিনি চলচ্চিত্র দুনিয়ায় খ্যাতি অর্জন করেন। বিলি ওয়াইল্ডারের রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিভার গার্ল’-এ তিনি একজন ম্যাগাজিন সম্পাদক চরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘ইট হ্যাপেনস ইন রোমা’ এবং ‘ডিশনরেবল ডিসচার্জ’-এ তার অভিনয়ও প্রশংসিত হয়। ওয়াইল্ডারের প্যারিসভিত্তিক ‘লাভ ইন দ্য আফটারনুন’-এ মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের বিপরীতে দেখা যায় তাকে। যদিও যুক্তরাষ্ট্রে সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, ইউরোপে এটি ভালো ব্যবসা করেছে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’, ‘কোয়ে দেস ইলিউশনস’ এবং ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।

ব্যক্তিজীবনে লিসে বোর্দিন অল্প সময়ের জন্য ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে বিবাহিত ছিলেন। জীবনের দীর্ঘ এবং অসাধারণ অধ্যায় পার করে শেষ বয়সে তিনি শান্তিপূর্ণভাবে বিদায় নেন।