tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদআদালতসাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। বর্তমানে এসব হিসাবের স্থিতি ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।

তদন্তে উঠে এসেছে, তৌফিকা করিম ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামিদের জামিন, বদলি ও নিয়োগ সংক্রান্ত তদবিরসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। ওই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনাসহ বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি এবং তার সংশ্লিষ্ট অ্যাকাউন্টসমূহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(২৬), ২(শ)(১৪) ও ১৪(১) ধারায় উল্লিখিত অপরাধের সঙ্গে সম্পৃক্ত। এসব অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার ঝুঁকি থাকায় জব্দ করা একান্ত প্রয়োজন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংককে সংশ্লিষ্ট হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।