tanaka
প্রচ্ছদজাতীয়‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা নারী প্র্যাকটিশনার সানজিদা কাশেম

‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা নারী প্র্যাকটিশনার সানজিদা কাশেম

পেশাগত অঙ্গনে অসামান্য মেধা, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা নারী প্র্যাকটিশনার’ সম্মাননা পেতে যাচ্ছেন আখতার সানজিদা কাশেম।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মাননা কমিটি এক বার্তায় আখতার সানজিদা কাশেমকে এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে তার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামী ৯ অক্টোবর শ্রীলঙ্কার শ্রী জয়াবর্ধনেপুরার ৩১-এ, হসপিটাল রোডে অবস্থিত মনার্ক ইম্পেরিয়ালে এক অনুষ্ঠানের মাধ্যমে আখতার সানজিদা কাশেমের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে।

সিএ শ্রীলঙ্কা ন্যাশনাল কনফারেন্স’-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে সাফার পরিচালনা পর্ষদের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আয়োজকদের ভাষ্য, আখতার সানজিদা কাশেমের এই স্বীকৃতি পেশাগত ক্ষেত্রে তার নেতৃত্ব, দক্ষতা এবং দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাবের প্রতিফলন। দীর্ঘদিনের কর্মজীবনে তার অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করছে।