tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদির বিভিন্ন এলাকায় নতুন সতর্কতা জারি

সৌদির বিভিন্ন এলাকায় নতুন সতর্কতা জারি

সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আগের সতর্কতা প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই নতুন করে এসব সতর্কতা জারি করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সতর্কতার আওতায় রয়েছে জাজান ও আবহা অঞ্চল। এ ছাড়া খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এসব সতর্কতায় সম্ভাব্য বিপদের ধরন নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হচ্ছে।

গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। তবে এসব সতর্কতার সঙ্গে হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার সরাসরি কোনো যোগসূত্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কি না, তা স্পষ্ট নয়।