ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
সচিব বলেন, “সারা দেশে ৩২,৭৮৯টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট হয়েছে। কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করার পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।”
তিনি আরও জানান, দেশের ৪২,০০০-এর বেশি কেন্দ্রে সকাল ৭.৩০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এটি বিকেল ৪.৩০টা পর্যন্ত চলবে। এরপর শুরু হবে ভোট গণনা।
এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য মিলেছে। নির্বাচন কমিশন নির্ধারিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানাতে থাকবে।



