tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলাসহজ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

সহজ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই চাপের ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

সোমবার (২০ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৮৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে শুরু থেকেই গতি ও নিয়ন্ত্রণে দারুণ বোলিং করেন নাহিদ রানা। তার তোপে পড়ে সফরকারীরা বড় সংগ্রহ গড়তে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলী, বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। দ্রুতই ফিরে যান সাইফ হাসান ও সৌম্য সরকার ।

এরপর হাল ধরেন তানজিম হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাদের ১২০ রানের জুটি ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তানজিদ ৫৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

তানজিদের বিদায়ের পর দ্রুত আউট হন লিটন দাস। তবে ৫০ রান করা শান্ত আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেও জয় থেকে খুব বেশি দূরে ছিল না দল।

শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মিলে সহজেই জয় নিশ্চিত করেন। হৃদয় ৩০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ করেন ৮ রান।

এই জয়ে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।