tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজধানীবাসযোগ্য নগর গড়াই ডিএনসিসির অগ্রাধিকার: প্রশাসক

বাসযোগ্য নগর গড়াই ডিএনসিসির অগ্রাধিকার: প্রশাসক

একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, নাগরিকদের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ কঠোরভাবে তদারকি করা হবে, যাতে নিম্নমানের কাজ করে বিল নেওয়ার সুযোগ না থাকে। পাশাপাশি সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।

তিনি আরও বলেন, নিরবচ্ছিন্নভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

কাজের মান বজায় রাখতে নিয়মিত সাইট পরিদর্শনের কথাও জানান তিনি। সন্তোষজনক অগ্রগতি দেখেই কেবল বিল অনুমোদন করা হয় বলে উল্লেখ করেন প্রশাসক।

মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বদ্ধ পানি ও ময়লায় মশার বংশবিস্তার হয়। এ কারণে খালে আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে রাজধানী পরিষ্কার করা হবে এবং টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীনের সভাপতিত্বে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।