tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিসরকারি সুবিধা নয়, ব্যক্তিগত গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী

সরকারি সুবিধা নয়, ব্যক্তিগত গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী

সরকারি গাড়ির পরিবর্তে এখন থেকে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

রুমন জানান, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন। তিনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করছেন না। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর সফর করেন নিজের টয়োটা গাড়িতে, সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে যান।

তিনি আরও বলেন, যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। আগে যেখানে বহরে ১৩-১৪টি গাড়ি থাকত, এখন তা কমিয়ে চারটিতে আনা হয়েছে।

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এতে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতজনিত যানজট কমবে এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে বলে তিনি মনে করেন।

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশ মোতায়েনের প্রচলিত নিয়ম বন্ধের নির্দেশও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শেরে বাংলা নগরে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। উভয় স্থানেই তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।