উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন এবং নৌবাহিনীকে ‘শত্রুদের উস্কানি’ প্রতিহত ও দমন করার জন্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সোমবার (৬ অক্টোবর) এই খবর জানান। কোরিয়া, পিয়ংইয়ং–এ এপ্রিল মাসে উন্মোচিত নতুন মডেলের বহুমুখী ডেস্ট্রায়ারটি সুপারসনিক স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য আধুনিক সিস্টেম দ্বারা সজ্জিত বলে রাষ্ট্রীয় সূত্রে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার কিম ‘চো হিওন’ ডেস্ট্রয়ারটি পরিদর্শন করেন; সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ দলীয় ও সরকারি কর্মকর্তারা। সফরের সময় তিনি বলেন যে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ‘জাতীয় অধিকারের মূল রক্ষার্থে’ নৌবাহিনীর সামগ্রিক সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির কাজ থামাবে না।
কিম আরও বলেন, “নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা বিশাল সমুদ্রে ব্যবহার করা উচিত—তাহলে শত্রুর উস্কানি সম্পূর্ণভাবে প্রতিহত, তাদের দমন এবং শাস্তি দিয়ে জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে।”
উল্লেখ্য, উত্তর কোরিয়া আগামী ২০২৬ সালের ১০ অক্টোবরের মধ্যে আরও একটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা করছে।



