tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আবারও কমলো এলপি গ্যাসের দাম

আবারও কমলো এলপি গ্যাসের দাম

অক্টোবর মাসের জন্য এলপিজি গ্যাসের দাম আরও এক দফা কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম ৭ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বরে এ দাম ছিল ১,২৭০ টাকা। তারও আগে ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে (মূসকসহ)। সেপ্টেম্বরে এ দাম ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো নির্ধারিত সৌদি সিপি (CP) মূল্য অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় দাম ৪৮২ ডলার ধরে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ছিল ৩৫:৬৫।

২০২৪ সালের দাম পরিবর্তনের পরিসংখ্যান:

  • দাম কমেছে: এপ্রিল, মে, জুন ও নভেম্বর
  • দাম বেড়েছে: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর
  • অপরিবর্তিত: ডিসেম্বর