tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে: তথ্যমন্ত্রী

সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নারী সমাজ স্বভাবগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। তবে সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা বিকাশ এবং উদ্যোক্তা হয়ে ওঠার পথ অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান বৈষম্য ও চ্যালেঞ্জগুলো সামনে আনার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সেই নারীসমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও বেগবান হবে।

মন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অভিজ্ঞতা, অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন নারী নেত্রী হিসেবে নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সবশেষে, সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতি স্বীকার না করে নিজেদের সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগাতে নারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।