tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকসমঝোতা ছাড়াই শেষ ইসলামাবাদ শান্তি আলোচনা

সমঝোতা ছাড়াই শেষ ইসলামাবাদ শান্তি আলোচনা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত টানা ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তান সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, দুই দিনের ছুটি ঘোষণা এবং অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনার সময় যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ও ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরে। তবে ইরান সেসব শর্ত মানতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিনিময় হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমরা ২১ ঘণ্টা আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।” তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্ত গ্রহণে রাজি হয়নি।

আলোচনা শেষ হওয়ার পরই মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছে।

অন্যদিকে, ইরান এই আলোচনাকে ‘নিবিড় ও গুরুত্বপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করলেও ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের উচিত অতিরিক্ত ও অযৌক্তিক দাবি থেকে সরে আসা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আলোচনায় হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান উত্তেজনা নিরসনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ইরান দাবি করেছে, তাদের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে।