tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শ্রম সংস্কারে জোর: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইউনূসের অঙ্গীকার

শ্রম সংস্কারে জোর: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইউনূসের অঙ্গীকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম খাতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘শ্রম অধিকার ও সংস্কার’ শীর্ষক এক নৈশভোজ-আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

আলোচনায় জাতিসংঘ, আইএলও ও কূটনৈতিক মহলের শীর্ষ প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। তারা দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন।

আলোচনার সঞ্চালনায় ছিলেন লুৎফে সিদ্দিকী। বক্তব্য রাখেন আইএলও মহাপরিচালকসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধি। তারা শ্রমখাতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সুনাম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী—এই তিন দলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে গার্মেন্টস খাতের গুরুত্ব তুলে ধরেন এবং শ্রম সংস্কারে চলমান পদক্ষেপের প্রতি সমর্থন জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। যেকোনো ভবিষ্যৎ সরকারকে এই খাতের টেকসই উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার উদ্যোগকে স্বাগত জানান।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, তার দলের অনেক নেতাকর্মী গার্মেন্টস খাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, যা এই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচিত হলে তা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।