tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলা৪১ বছরে প্রথমবার: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

৪১ বছরে প্রথমবার: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। ৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ১৯৮৪ সালে টুর্নামেন্ট শুরুর পর এতদিন এমন সুযোগ আসেনি। এবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত।

রোববার দুবাইয়ে শিরোপার লড়াইয়ে নামবে উপমহাদেশের দুই শক্তিশালী দল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ কিছুটা কমে এসেছে, তবে ভক্তদের আবেগ ও উত্তেজনায় এর কোনো ঘাটতি নেই। এখনও এই লড়াই ঘিরে আলাদা রকমের আকর্ষণ থাকে।

এই আসরে পাকিস্তান এখন পর্যন্ত দুটি ম্যাচ হেরেছে—দুটিই ভারতের বিপক্ষে। অন্য কোনো দলের বিপক্ষে তারা পরাজিত হয়নি। অপরদিকে, ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত। ফলে ফাইনালটি হতে যাচ্ছে একপ্রকার ‘রিভ্যাঞ্জ ম্যাচ’।

এশিয়া কাপে এটাই প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল হলেও, বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে এর আগে পাঁচবার ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে এগিয়ে রয়েছে পাকিস্তান—তারা জিতেছে তিনটি ফাইনালে, আর ভারত দুইটি।