ফুটবলের জাদুকর মেসির দেশ আর্জেন্টিনা আসন্ন অস্কার প্রতিযোগিতার জন্য তাদের পক্ষ থেকে মনোনীত করেছে চলচ্চিত্র ‘বেলেন’-কে। ডলোরেস ফোঁনজির পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। একই সঙ্গে এটি স্পেনের মর্যাদাপূরগোয়া পুরস্কার প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে।
‘বেলেন’ সম্প্রতি সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার দেখানো হয়, যেখানে সিনেমাটি দর্শকদের কাছ থেকে দীর্ঘ সাত মিনিট দাঁড়িয়ে প্রশংসা কুড়ায়। এটি ডলোরেস ফোঁনজির পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে জুলিয়েটা নামের এক তরুণী নারীর জীবনকে ঘিরে, যিনি গর্ভপাতের পর কারাগারে বন্দি হন। তার পাশে দাঁড়ায় সাহসী আইনজীবী সোলেদাদ দেজা, যে চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই। এই চরিত্রটি ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে নারীর অধিকারের প্রশ্নকে সামনে নিয়ে আসে।
চলচ্চিত্রটির পটভূমি আর্জেন্টিনার তুকুমান প্রদেশ। সেখানে জুলিয়েটার বিচার এক ঐতিহাসিক মোড় নেয়, যা দেশের আইন ও সমাজে নারীর অধিকার রক্ষায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে। জুলিয়েটার আসল পরিচয় গোপন রাখতে তাকে ‘বেলেন’ নামে পরিচিত করা হয়।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং কেএন্ডএস ফিল্মস, যারা এর আগে ‘ওয়াইল্ড টেলস’ এবং ‘দ্য ইটারনাউট’-এর মতো আন্তর্জাতিক সাফল্য পাওয়া সিনেমা উপহার দিয়েছে।
অ্যামাজন এমজিএম স্টুডিওসের আন্তর্জাতিক বিভাগের প্রধান জাভিয়েরা বালমাসেদা বলেন,



