tanaka
প্রচ্ছদরাজধানীশেষ বিকেলের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী, কমল ভ্যাপসা গরম

শেষ বিকেলের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী, কমল ভ্যাপসা গরম

শেষ দুপুরে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। বিকেল গড়ানোর আগেই শুরু হয় ঝুম বৃষ্টি। রোববার (৬ সেপ্টেম্বর) হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ঢাকার জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও ঘর থেকে বের হওয়া ও অফিস শেষে বাড়ি ফেরা মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টিতে ভিজে যান। পরে আশ্রয় নেন বিভিন্ন দোকানপাট ও ভবনের নিচে। ছাতা সঙ্গে থাকা ব্যক্তিরাও পুরোপুরি রক্ষা পাননি। বৃষ্টির পানিতে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় তাদেরও পড়তে হয় বিড়ম্বনায়।

তবে মুষলধারে বৃষ্টির কারণে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে নগরবাসীর। তীব্র গরমের পর বৃষ্টিতে এক ধাক্কায় কমেছে তাপমাত্রা। এতে রাজধানীর আবহাওয়ায় কিছুটা শীতলতা নেমে এসেছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্বাভাসে রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।