tanaka

চার দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির...
প্রচ্ছদআদালতশেখ হাসিনার প্লট বরাদ্দ সংক্রান্ত মামলার রায় ২৭ নভেম্বর

শেখ হাসিনার প্লট বরাদ্দ সংক্রান্ত মামলার রায় ২৭ নভেম্বর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দকে কেন্দ্র করে দায়ের করা পৃথক তিনটি মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩ জন আসামি রয়েছেন। বেশ কয়েকজন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি।

অভিযোগপত্রে বলা হয়েছে, তৎকালীন সরকার প্রধান ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার প্রভাব ব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুদকের (দুর্নীতি দমন কমিশন) প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গত জানুয়ারিতে প্লট বরাদ্দ সংক্রান্ত অভিযোগে দুদক মোট ৬টি পৃথক মামলা দায়ের করে। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।