tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকশুক্রবার পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক: শাহবাজ শরিফ

শুক্রবার পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক: শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনার জন্য আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এই বৈঠকে কারা অংশ নেবেন, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন। প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে বৈঠক করতে পারেন।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ‘খুব শিগগিরই’ শুরু হতে পারে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জে ডি ভ্যান্স ওই বৈঠকে অংশ নাও নিতে পারেন।