tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকশীর্ষ নেতাদের হত্যা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরাইলের

শীর্ষ নেতাদের হত্যা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরাইলের

শীর্ষ নেতাদের হত্যার হুমকি ও যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। লেবানন ও ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দেশটির শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেরুজালেমের মাউন্ট হারজলে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, ইরান ইহুদিদের বিরুদ্ধে গণহত্যার প্রস্তুতি নিয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে প্রতিহত করেছে।

নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মীয় নেতৃত্ব পারমাণবিক অস্ত্র এবং হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরাইলকে ধ্বংসের পরিকল্পনা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সেই “বিপদ” মোকাবিলা করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমরা আমাদের অস্তিত্বের ওপর থাকা হুমকি সরিয়ে ফেলেছি, তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি।”

এদিকে একই অনুষ্ঠানে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেমকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দেন এবং তাকে হত্যার অঙ্গীকার করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তিনি মিলে আইডিএফকে (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) আরও কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।