tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আজ রোববার (১৯ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ করবেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। শহীদ মিনার থেকে খালি থালা ও প্লেট হাতে এই মিছিল শুরু হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এক ঘোষণায় বেসরকারি শিক্ষক-কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, কিন্তু নিজেদের জীবনে নিরাপত্তা ও স্বীকৃতি পাচ্ছি না। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেও কোনো বাস্তব পরিবর্তন আসেনি। খালি থালা হাতে রাস্তায় নামা আমাদের বেদনার প্রতীক—এটা করুণা নয়, মর্যাদার দাবিতে প্রতিবাদ।”

তিনি আরও বলেন, এসব দাবি কেবল শিক্ষকদের ব্যক্তিগত নয়—এটি দেশের শিক্ষার মান ও সমতা রক্ষার জন্যও জরুরি। “সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। শিক্ষক সমাজ মর্যাদা চায়, অনুগ্রহ নয়।”

গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা ১৩ অক্টোবর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।

যদিও সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।