tanaka

ফ্যানের সঙ্গে ঝুলছিল বিউটিশিয়ানের মরদেহ

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ...
প্রচ্ছদজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের দখলে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের দখলে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি জানান, অন্তর্বর্তী সরকার শিগগিরই নতুন নীতিমালা ও নিয়ম প্রণয়ন করে এসব দুষ্টচক্রের দখলমুক্ত করার উদ্যোগ নেবে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আবরার বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের মহৎ ও ধনী ব্যক্তি এবং স্থানীয় সমাজ বড় ভূমিকা রাখত। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দখলদারিত্বের কারণে সমাজসেবীরা নিরুৎসাহিত হয়েছেন। ফলে বর্তমানে সব দায়ভার সরকারের কাঁধে এসে পড়েছে।

তিনি আরও বলেন, অ্যালামনাইরাও এখন প্রতিষ্ঠান থেকে দূরে সরে গেছেন। রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত সম্পদে পরিণত করায় তারা সম্পর্ক রাখতে অনাগ্রহী হয়েছেন।

শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে প্রকৃত সমাজসেবী ও শিক্ষানুরাগীরা আবারও শিক্ষার উন্নয়নে নিঃস্বার্থভাবে অবদান রাখতে পারবেন।