tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিজামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন, সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।