tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়যত বাধাই আসুক ফেব্রুয়ারিতেই নির্বাচন: অ্যাটর্নি জেনারেল

যত বাধাই আসুক ফেব্রুয়ারিতেই নির্বাচন: অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তী সরকার দেশের জনগণের সামাজিক চুক্তির ফসল এবং জনগণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “যত বাধাই আসুক, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি চোরাবালির সন্ধিক্ষণ অতিক্রম করে এখন অগ্রগতির পথে। নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে, আর জনগণ ফেব্রুয়ারিতে ভোট উৎসবে অংশ নেবে।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ অন্যরাও বক্তব্য রাখেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবের মানবতাবিরোধী অপরাধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আমরা কাউকে ব্যক্তিগতভাবে বিচার করছি না, বিচার করছি অপরাধের। পাঁচ বছরের শিশু ও কিশোরকে গুলি করা, নিরস্ত্র আবু সাইদকে হত্যা করার মতো অপরাধের বিচার করতেই এগোচ্ছি।” তিনি আরও জানান, এসব অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের নাম উঠে এসেছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যা কিছু প্রয়োজন, তা করা হবে।