আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষকদের উৎসবভাতা ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে এটি ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ঈদুল আজহার সময় বাস্তবায়ন হতে পারে।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



