tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিজরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জরুরি সংবাদ সম্মেলন ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে প্রদত্ত অনুদান ও ভাতার বণ্টন নিয়ে উদ্ভূত নানা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে জানানো হয়, সংবাদ সম্মেলনটি আজ বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

স্ট্যাটাসে আরও বলা হয়, সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি নতুন বিধিমালা জারি করেছে, যাতে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান তিন ভাগে ভাগ করার নিয়ম নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে, অনেক শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বণ্টন নিয়ে দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।