ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করা সম্ভব নয়।
শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য যেসব পূর্বশর্ত নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাস্তবায়িত হয়নি।
গালিবাফ আরও জোর দিয়ে উল্লেখ করেন, আলোচনায় বসার আগে অবশ্যই লেবাননে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পাওনা অর্থ ফেরত দিতে হবে। এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক সংলাপ শুরুর কোনো সুযোগ নেই বলেও তিনি পরিষ্কারভাবে জানান।
মূলত লেবাননের চলমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতাকে কেন্দ্র করেই তেহরান এই কঠোর অবস্থান বজায় রেখেছে।
সূত্র: আলজাজিরা।



