tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জার্মান উপমন্ত্রীর

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জার্মান উপমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। দুই দিনের সরকারি সফরে এসে তিনি উন্নয়ন সহযোগিতা ও মানবিক সহায়তা বিষয়ে বাংলাদেশের প্রতি জার্মানির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ২৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থানকালে জোহান সাথফ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘ, আন্তর্জাতিক অংশীদার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কক্সবাজারের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল কক্সবাজার সফর করেন। সেখানে তারা ইউনিসেফ ও স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা কমিউনিটিকে সহায়তা দেওয়া চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।

সফর শেষে দেওয়া এক বিবৃতিতে উপমন্ত্রী জোহান সাথফ বলেন,

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে জার্মানি বর্তমানে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, সুশাসন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি খাতে সহায়তা প্রদান করছে।