tanaka

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিরিজার্ভে ইতিবাচক ধারা, বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

রিজার্ভে ইতিবাচক ধারা, বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM-6) হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এর আগে ১ জুন মোট রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এদিকে, রেমিট্যান্স প্রবাহও শক্তিশালী অবস্থানে রয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৭৬ কোটি ডলার। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।