tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদআন্তর্জাতিককুয়েত বিমানবন্দরে হামলার ঘটনায় ভারতের নিন্দা

কুয়েত বিমানবন্দরে হামলার ঘটনায় ভারতের নিন্দা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার শুরু থেকেই বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার বিরোধিতা করে আসছে নয়াদিল্লি। একই সঙ্গে সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে এমন হামলা বন্ধ করে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তায় কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি অঞ্চলের বিভিন্ন দেশে থাকা ভারতীয় মিশনগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোররাতে চালানো হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রভাবে কিছু কূটনৈতিক স্থাপনাও ক্ষতির মুখে পড়ে।

ঘটনার জন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কুয়েত বলেছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

এদিকে হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে আংশিকভাবে পুনরায় চালু হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি আপাতত বন্ধ থাকলেও বিকল্প টার্মিনাল থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। তবে অন্যান্য বেশিরভাগ আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনও তাদের নিয়মিত ফ্লাইট চালু করেনি।