tanaka

ইরানে ৫০ ঘণ্টা আটকে থাকার লোমহর্ষক অভিজ্ঞতা জানালেন মার্কিন কর্নেল

ইরানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর প্রায় ৫০ ঘণ্টা দেশটির দুর্গম পাহাড়ি এলাকায় আটকে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্নেল ডুড ৪৪ ব্রাভো। গুরুতর আহত অবস্থায়...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার সিলেট সফরের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।