tanaka
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: মীর শাহে আলম

দেশের কোনো পরিবারই ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এমনকি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও এই কার্ডের আওতায় থাকবেন বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। এ সুবিধার আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও থাকবেন। একই সময়সীমার মধ্যে দেশের কৃষকদের হাতে কৃষক কার্ডও পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নিয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’

লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় মন্তব্য করে মীর শাহে আলম বলেন, লংমার্চ করলেই যদি কোনো সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এদিকে অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ এবং আবু সাঈদের কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।