tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রাতেই স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

রাতেই স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ আজ (বৃহস্পতিবার) রাতেই ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার আজ (২ অক্টোবর) সকাল ৯টায় প্রকাশিত বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড় ‘শক্তি’ আজ রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এটিকে এখনো ‘গভীর নিম্নচাপ’ হিসেবে বিবেচনা করছে।

বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও ভারতে বর্ষা মৌসুম চলছে। সাধারণত বর্ষার সময় পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরি হয় না। তাই বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’র সৃষ্টি হওয়া এক অনন্য ঘটনা।