tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিরাজপথেই সব ষড়যন্ত্র প্রতিহত করব: ডা. জাহিদ

রাজপথেই সব ষড়যন্ত্র প্রতিহত করব: ডা. জাহিদ

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ডা. জাহিদ বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থাকব, রাজপথে থাকব। স্বাধীনতা ও দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করব।”

আগামী দিনের বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, জনপ্রশাসন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়ে বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেটিই হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা।

তিনি আরও বলেন, “আগামী সরকার হবে জনগণের সরকার। সেখানে সুশাসন নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। নিরপরাধ কেউ শাস্তি পাবে না, অপরাধীরা ছাড় পাবে না। এমন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমরা লড়ছি—১২ দলীয় জোট লড়ছে, বিএনপি লড়ছে।”

ডা. জাহিদ জোর দিয়ে বলেন, “আমরা রাজপথে থেকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব। এই ঐক্যের কারণে কোনো ফ্যাসিবাদই টিকতে পারবে না। তাদের দোসররাও কোনো সুযোগ পাবে না। রাজপথেই থেকে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব।”

সমাবেশে আরও বক্তব্য দেন—
১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল করিম প্রমুখ।